টিকা নিয়ে ১০ টি দেশ থেকে যাওয়া যাবে থাইল্যান্ডে

দীর্ঘ কোভিড যন্ত্রণার পর ফের পর্যটকদের জন্য খুলছে থাইল্যান্ড। গত সোমবার একটি ভিডিও বিবৃতিতে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী জানিয়েছেন, ১ নভেম্বর থেকে ১০টি কম ঝুঁকিপূর্ণ দেশের জন্য থাইল্যান্ডের দরজা খুলে দেওয়া হচ্ছে। ওই সমস্ত দেশ থেকে পর্যটকরা থাইল্যান্ডে এসে কোয়ারেন্টাইনে না থেকেই বেড়াতে পারবেন। তবে তাদের ভ্যাকসিনের সার্টিফিকেট দেখাতে হবে। শুধু ভ্যাকসিন সার্টিফিকেট নয়, ১০টি কম ঝুঁকিপূর্ণ দেশের পর্যটকদের সঙ্গে রাখতে হবে কোভিড নেগেটিভ সার্টিফিকেটও। বিমানবন্দরে ফের তাদের করোনা পরীক্ষা হবে। সেই পরীক্ষার রিপোর্টও নেগেটিভ এলে থাই নাগরিকদের মতোই তারা দেশে ঘুরে বেড়াতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। ১০টি দেশের মধ্যে যুক্তরাজ্য, জার্মানি, চীন এবং আমেরিকা আছে। তবে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ক্রমশ পর্যটনের বিষয়টি আরো সহজ করে দেওয়া হবে। ১ ডিসেম্বর থেকে আরো বেশি দেশের জন্য পর্যটনের দরজা খুলে দেওয়া হবে। -ডয়চেভেলে