ঢাকা ট্যাকসেস বার এ্যাসোসিয়েশনের নয়া কমিটি

ঢাকা ট্যাকসেস বার এ্যাসোসিয়েশনের ১০১৯-২০ সনের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত কর আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও অন্যান্য অফিস বেয়ারারসহ মোট ১৩টি পদে এবং বি.এন.পি সমর্থিত জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম (নীল প্যানেল) সভাপতিসহ মোট ৯টি পদে নির্বাচিত হয়েছে।

সম্মিলিত কর আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) হতে মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক পদে, মোঃ মুস্তাফিজুর রহমান কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন এবং জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম (নীল প্যানেল) হতে মনোনীত প্রার্থী হুমায়ুন কবির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। —প্রেস বিজ্ঞপ্তি

 

 

০