ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা
ঘোড়াঘাটে আগাম জাতের আমন ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। এদিকে ধানের দাম ও ফলন দুটিই ভালো পাচ্ছেন কৃষকরা। উপজেলার অধিকাংশ মাঝারি উঁচু জমিতে আগাম জাতের আমন ধান চাষ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা এখলাস হোসেন সরকার জানান, চলতি মৌসুমে উপজেলায় ১১ হাজার ২০০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। কৃষকরা ৩৩ শতাংশের বিঘায় ১১-১২ মণ ধান পাচ্ছেন। বাজারে প্রতিমণ ধানের দাম ৯০০ থেকে ৯৫০ টাকায় বিক্রি হচ্ছে। কৃষক আব্দুল ওয়াদুদ জানান, এবার আবহাওয়া ভালো থাকায় উপজেলায় আগাম জাতের ধান ভালো হয়েছে।