রৌমারীতে আকন্দ পরিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

কুড়িগ্রাম জেলাধীন রৌমারী উপজেলার যাদুরচর উচ্চবিদ্যালয় মাঠে আকন্দ পরিবার ফুটবল টুর্নামেন্ট ২০২১-এর ২য় খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে খেলা শুরু হয়ে সন্ধ্যা ৬টার দিকে শেষ হয়। এতে রৌমারী ফুটবল একাদশ ৩-০ গোলে টাপুরচর ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ী হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য মো. রুহুল আমিন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহার আলী, জেলা পরিষদ সদস্য মো. জাইয়েদুল ইসলাম মিনু, শৌলমারী ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, আতার হোসেন বাবু প্রমুখ।