বিমান বাহিনীর জঙ্গি বিমান কর্তৃক আকাশ থেকে আকাশে গোলাবর্ষণ মহড়া

চট্টগ্রামের কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন প্রকার জঙ্গি বিমানের মাধ্যমে আকাশ থেকে আকাশে তাজা গোলা ও মিসাইল বর্ষণ মহড়া গত ৪ অক্টোবর শুরু হয়েছে।  মহড়াটি আগামী ২৫ অক্টোবর পর্যন্ত প্রত্যহ সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলমান আছে।

২২ দিনব্যাপী এ মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন জঙ্গি বিমানের মাধ্যমে আকাশ হতে আকাশে তাজা গোলা ও মিসাইল বর্ষণের পাশাপাশি আকাশযুদ্ধের বিভিন্ন প্রকার রণকৌশল অনুশীলন করা হচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনীর বৈমানিকগণসহ বিভিন্ন পদবির সদস্যগণ এ মহড়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। —আইএসপিআর