ফের ডিএমপি কমিশনার হচ্ছেন শফিকুল ইসলাম

বিশেষ প্রতিনিধি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে ফের দায়িত্ব পাচ্ছেন বর্তমান কমিশনার মোহা. শফিকুল ইসলাম। চাকরির মেয়াদ বাড়িয়ে তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিতে যাচ্ছে সরকার। ইতিমধ্যে তার চুক্তিভিত্তিক নিয়োগের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। শিগিগরই এ সংক্রান্ত  প্রজ্ঞাপন জারি হতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর ডিএমপির ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্ব নেন তিনি। আগামী ৩০ অক্টোবর অবসরে যাওয়ার কথা তার। বিসিএস অষ্টম ব্যাচের কর্মকর্তা হিসেবে ১৯৮৯ সালের ২০ জানুয়ারি পুলিশে যোগ দেন শফিকুল ইসলাম।