কোচ ব্রুজনের কাঠগড়ায় রেফারি

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ-নেপাল ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটি সিদ্ধান্ত ম্যাচটাকে ঘুুরিয়ে দিয়েছে। বাংলাদেশের গোলকিপার আনিসুর রহমান জিকোকে লালকার্ড দেওয়া এবং পোলটির সিদ্ধান্ত নেপালকে সহযোগিতা করেছে বলে মনে করেন বাংলাদেশের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন। গতকাল সন্ধ্যায় মালদ্বীপে খেলা শেষ হওয়ার পর সংবাদ সম্মেলনে কোচ ব্রুজন ফাইনালে না উঠতে পারার দায় দিয়েছেন রেফারিকে।

তিনি বলেন, ‘জিকোর হ্যান্ডবল হওয়াটা অনিচ্ছাকৃত। পেনালটির সিদ্ধান্তও সঠিক ছিল না।