মুক্তিযোদ্ধা আগা হিলালী
কিশোরগঞ্জ বারের সিনিয়র আইনজীবী ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা আগা হিলালী (৭২) গত সোমবার বিকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নাল্লিলাহি....রাজিউন)। তিনি দুই পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বাদ জোহর জেলা শহরের ঐতিহাসিক শহীদী মসজিদে নামাজে জানাজার পর শোলাকিয়া বাগে জান্নাত কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।