শহরে যান্ত্রিক শব্দ থেকে দূরের গ্রামে ফিরে এলে
চৌকির ওপর বালিশ মাথায় দিয়ে শুয়ে
শুনতে পাই মেঠোপথ ধরে যাওয়া
গরুর গাড়ির গ গ র ম গ শব্দ।
ঢেঁকিতে ধান ভানা আলো চাল কোটা
ধাপুর ধুপুর ধাপুর ধুপুর।
জাঁতা ঘোরালে ঘেগুর ঘেগুর
খোলা হাঁড়িতে মুড়ি খই মুগ কলাই ভাজার শব্দ।
[চুয়াডাঙ্গা]