সাতক্ষীরায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে এক যুবলীগ নেতার বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ ওই নেতাকে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার দক্ষিণ তলুইগাছা সীমান্তের ওই বাড়িতে এই অভিযান চালানো হয়। আটক যুবলীগ নেতার নাম মাসুদ রানা। তিনি দক্ষিণ তলুইগাছা গ্রামের নিজাম আলী সরদারের ছেলে ও  বাঁশদহা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক।

তলুইগাছা বিজিবি ক্যাম্প অধিনায়ক সুবেদার অলিউল ইসলাম জানান, গোপনসূত্রে খবর পেয়ে মাসুদ রানার বাড়িতে বিজিবি সদস্যরা অভিযান চালায়। এসময় তার বাড়ির ছাদের ওপর থেকে জব্দ করা হয় একটি পাইপ গান, নয় রাউন্ড গুলি ও ৮৮ বোতল ফেন্সিডিল। পরে তাকে আটক করা হয়। তিনি জানান, এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম মহিউদ্দীন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।