পৌরসভার সড়কের দুর্দশা

গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জনগুরুত্বপূর্ণ একটি রাস্তা হচ্ছে ‘বীর মুক্তিযাদ্ধো এড. হারিজ উদ্দীন সড়ক’। রাস্তাটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আসপাডা মোড় থেকে পূর্বদিকে কেওয়া পূর্ব খণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আনসার রোডে মিলিত হয়ে শ্রীপুর পৌরসভা কার্যালয় পর্যন্ত গেছে। এই রাস্তার আরো একটি অংশ সচিব গেট থেকে বৈরাগীর চালা পর্যন্ত বিস্তৃত। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সঙ্গে সংযোগ থাকায় এবং অনেকগুলো শিল্পকারখানা গড়ে ওঠায় প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, রাস্তাটির ইটের সলিং উঠে গিয়ে খানাখন্দে ভরে যাওয়ায় বৃষ্টি হলে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। প্রথম সারির পৌরসভায় গুরুত্বপূর্ণ একটি সড়কের দুর্দশা মেনে নেওয়া যায় না। আশা করি, পৌর কর্তৃপক্ষ রাস্তাটি সংস্কারে আশু ব্যবস্থা নেবেন।

কামরুজ্জামা, সহকারী অধ্যাপক, ভূগালে বিভাগ, মুক্তিযাদ্ধো কলেজ, ভাওয়ালের গড়, গাজীপুর