সৈয়দপুরে অস্তিত্ব সংকটে সার্কাসশিল্প

করোনার কারণে দীর্ঘদিন ধরে প্রদর্শনী বন্ধ থাকায় অস্তিত্ব সংকটে পড়েছে সার্কাসশিল্প। আয় বন্ধ হওয়ায় চরম বিপাকে পড়েছে এ শিল্পের সঙ্গে জড়িতরা। ইতিমধ্যে অনেকেই বাধ্য হয়ে পেশা পরিবর্তন করছে। সৈয়দপুরের দি গ্রেট রওশন সার্কাসের দায়িত্বে থাকা শেখ আলতাফ হোসেন জানান, প্রদর্শনী না থাকায় নষ্ট হচ্ছে জিনিসপত্র। খাবার ও যত্নের অভাবে এরই মধ্যে মারা গেছে অনেক প্রাণী। বাংলাদেশ সার্কাস মালিক সমিতির সভাপতি বাবু নিরঞ্জন অধিকারী বলেন, আমাদের প্রধান সমস্যা হলো প্রশাসনের অনুমতি। এ বিষয়ে নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, এ মুহূর্তে সার্কাস চালু করার কোনো নির্দেশনা আমরা পাইনি।