গুচ্ছ পরীক্ষার দিনে বন্ধ থাকবে ইবির ক্লাস-পরীক্ষা

ইবি (কুষ্টিয়া) সংবাদদাতা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছ ভর্তি পরীক্ষা চলাকালীন বন্ধ থাকবে ক্লাস ও একাডেমিক পরীক্ষা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষা-বর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান/ ইঞ্জিনিয়ারিং/ ফার্ম) শ্রেণিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ২৪ অক্টোবর এবং ১ নভেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা চলাকালীন ইবির সব বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। ভর্তি পরীক্ষার তারিখে বিশ্ব-বিদ্যালয়ের কোনো বিভাগ যদি পরীক্ষার সময় দিয়ে থাকে তাহলে তা পরিবর্তন করার জন্য বলা হয়েছে।