কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৭ অক্টোবর

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা

২০২০-২০২১ইং শিক্ষাবর্ষে সম্মান শ্রেণির গুচ্ছভুক্ত ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে বৃহস্পতিবার ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন ভিসি প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান। সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৭ অক্টোবর দুপুর ১২টা থেকে দুপুর ১টা, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৪ অক্টোবর দুপুর ১২টা থেকে দুপুর ১টা এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১ নভেম্বর দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।