স্পোর্টস রিপোর্টার
ওমানের মাসকটে বিশ্ব টেবিল টেনিস যুব (অনূর্ধ্ব-১৯) চ্যাম্পিয়নশিপের কোয়ার্টায়ার ফাইনালে উঠে বিদায় নিয়েছেন। পেরে ওঠেননি বিশ্ব র্যাংকিংয়ের ৫ নম্বর খেলোয়াড় ভারতের পায়াস জেনের বিপক্ষে। ওমানের শেষ লড়াইয়ে দারুণ খেলেও বাংলাদেশের খেলোয়াড় মোহুতাসিন আহমেদ হূদয় হেরে গেছেন। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে হূদয় ভারতীয় খেলোয়াড়দের বিপক্ষে ১১-৭, ১১-৯ ও ১২-১০ গেমে হেরে যান। ঢাকায় ফিরেই নিজ বাড়ি রংপুরে চলে গেছেন তিনি।
ওমান থেকে ঢাকায় ফিরে টিটি ফেডারেশনের সহসভাপতি খন্দকার হাসান মুনির জানিয়েছেন, ভারতীয় খেলোয়াড় সেদিন খেলা শেষে জানিয়ে গিয়েছেন, হূদয়কে হারাতে তার কতটা কষ্ট হয়েছে। মুনির বলেন, ‘আমরাও একদিন এ ধরনের খেলোয়াড়কে হারিয়ে ওপরে যাব। হূদয়, সোমার মতো খেলোয়াড়েরা দেশের পতাকা তুলে ধরবেন।’