এস ও এস চিলড্রেন্স ভিলেজেস বাংলাদেশের বিকল্প পরিচর্যায় বেড়ে ওঠা মেয়েরা যাতে জেন্ডার সংবেদনশীল সমাজব্যবস্থা সম্পর্কে সচেতনতা লাভ করে এবং বিদ্যমান বিভিন্ন সুযোগসুবিধা প্রাপ্তির সক্ষমতা অর্জন করতে পারে, সেই উদ্দেশ্যে এস ও এস চিলড্রেন্স ভিলেজেস বাংলাদেশ ‘প্রতিটি নারীই একজন নেতা এবং তাদের বীরত্ব গাথা’ শিরোনামে একটি প্যানেল আলোচনার আয়োজন করে। এস ও এস বাংলাদেশের শ্যামলী কার্যালয়ের মিলনায়তনে ১২ অক্টোবর বেলা ৩টায় এই অনুষ্ঠানের আয়াজেন করা হয়। সারা দেশ থেকে সশরীরে এবং ভার্চুয়ালি প্রায় ২০০ নারী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ চলতি বছরের আন্তর্জাতিক নারী দিবসের এই প্রতিপাদ্যের মূল তাত্পর্যকে ধারণ করে এই প্যানেল আলোচনা পরিচালিত হয়। এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়, চিকিত্সা, পুলিশ, বিসিএস ক্যাডার, মিডিয়া, ফ্যাশন, উদ্যোক্তা, ব্যবসাপ্রতিষ্ঠান ইত্যাদি ক্ষেত্রে খ্যাতিমান এবং উচ্চপদস্থ নারীরা তাদের সাফল্যগাথা এবং এই সাফল্যের শিখরে পৌঁছাতে তারা যেসব চড়াই-উতরাই পার হয়েছেন তা সবার সামনে তুলে ধরেন। এস ও এস চিলড্রেন্স ভিলেজেস বাংলাদেশের প্রধান, ড. মো. এনামুল হক এই অনুষ্ঠানে তার উদ্বোধনী বক্তব্যে বলেন, এস ও এস বাংলাদেশের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যেসব উপকারভোগীরা বিভিন্ন সেবা পাচ্ছেন, তার ৫৩ শতাংশ এবং সহকর্মীদের ৫০ শতাংশই নারী।—প্রেস বিজ্ঞপ্তি