বাংলাদেশ কালেক্টরস শো আজ শুরু

বাংলাদেশ ম্যাচবক্স কালেক্টরস ক্লাব (বিএমসিসি) দেশে প্রথম বারের মতো ভার্চুয়াল প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে। বাংলাদেশের ৫০ বছরপূর্তি উপলক্ষ্যে এই প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে—বাংলাদেশ কালেক্টরস শো-২০২১। এটি এমন একটি প্রদর্শনী হবে যেখানে একই ছায়াতলে সব ধরনের সংগ্রাহকের মিলন ঘটবে। অর্থাত্ যে কোনো সংগ্রাহক এই প্রদর্শনীতে অংশ নিতে পারবেন। —প্রেস বিজ্ঞপ্তি