বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরা সিটি কলেজের দুই প্রভাষক নিহত

বাগেরহাটের খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার বৈলতলী নামক স্থানে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ঘে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক বলে হাইওয়ে পুলিশ জানায়। নিহতরা হলেন সাতক্ষীরা জেলার কাশেমপুর এলাকার ওমর আলী সরদারের ছেলে আব্দুস ছাত্তার (৬৫) ও সাতক্ষীরা সদরের রসুলপুর এলাকার লুত্ফার রহমানের ছেলে আব্দুল কাদের (৬০)।