পাকিস্তানে ফের সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

সাধারণ কাশ্মীরিদের উপর আক্রমণ এবং সীমান্তে অনুপ্রবেশ বন্ধ না করলে আরো এক দফা সার্জিক্যাল স্ট্রাইকের জন্য তৈরি থাকুক পাকিস্তান। এমন মন্তব্য করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাকিস্তানকে তার হুঁশিয়ারি, প্রথম সার্জিক্যাল স্ট্রাইক প্রমাণ করেছিল, আমরা এ সব বরদাস্ত করব না। এর থেকে শিক্ষা না নিলে এরকম আরো হবে। গতকাল বৃহস্পতিবার গোয়ার ধরবান্দোরায় জাতীয় ফরেন্সিক সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে হাজির ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেই সাবেক প্রতিরক্ষা মন্ত্রী তথা গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী প্রয়াত মনোহর পর্রীকর সম্পর্কে বলতে গিয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি দেন অমিত। -আনন্দবাজার পত্রিকা