ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে আশা প্রকাশ করে বলেছেন, এমপিদের পছন্দমতো একটি ব্রেক্সিট চুক্তি করতে পারবেন। গতকাল পার্লামেন্টে এক বিবৃতিতে থেরেসা মে বলেন, আমরা জোর আলোচনা চালাচ্ছি। এখনকার সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সুবিধা আদায়ের চেষ্টা করছি। আশা করি, পার্লামেন্টের পছন্দমতো একটি চুক্তি করতে পারবো। আগামী ২৯ মার্চের মধ্যে ব্রিটেনকে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করতে হবে। এদিকে থেরেসা মে’র রাজনৈতিক মুখপাত্র জানিয়েছেন, এই গ্রীষ্মে পদত্যাগের কোনো পরিকল্পনা প্রধানমন্ত্রী মে’র নেই। দ্য সান নামের একটি পত্রিকা জানিয়েছে, প্রধানমন্ত্রী মে এই গ্রীষ্মেই পদত্যাগের পরিকল্পনা করছেন। অন্যদিকে ব্যাংক অব ইংল্যান্ডের গভর্ণর চুক্তিহীন ব্রেক্সিটের বিষয়ে সরকারকে সতর্ক করে দিয়েছেন। -রয়টার্স