গায়ে আগুন ধরিয়ে দেওয়া সেই কিশোরী গৃহবধূর মৃত্যু

যৌতুকের জন্য শ্বশুরবাড়ির শারীরিক ও মানসিক নির্যাতন সইতে না পেরে নিজের গায়ে কেরসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার করেছে অন্তঃসত্ত্বা এক  কিশোরী গৃহবধূ। তার নাম সুরাইয়া নেওয়াজ লাবন্য। এর আগে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে চিকিত্সকরা তার গর্ভ থেকে মৃত অপরিপক্ক নবজাতকটিকে (কন্যা) প্রসব করানো হয়েছে। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রহিমপুর গ্রামের শিক্ষক আরিফুল ইসলামের একমাত্র মেয়ে লাবন্য। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে লাবন্য চিকিত্সাধীন অবস্থায় মারা যায়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিত্সক ডা. আইউব হোসাইন বলেন, অন্তঃসত্ত্বা সুরাইয়া  আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিত্সাধীন ছিল। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়। আর দগ্ধের কারণে গর্ভেই মারা যায় নবজাতকটি।