পাইলট সংকটে ৩০টি ফ্লাইট বাতিল করেছে ভারতের সর্ববৃহত্ বিমান সংস্থা ইন্ডিগো। গুরুত্বপূর্ণ কিছু বিমানবন্দরের ফ্লাইট গতকাল বাতিল করা হয়। এর ফলে যাত্রীরা দুর্ভোগে পড়েন। শেষ মুহূর্তে অনেক যাত্রীকে বেশি দামে টিকিট কিনতে হয়। বিমান সংস্থা জানিয়েছে, আরো কিছুদিন ধরে ফ্লাইট বাতিল করা হবে। এর আগে সোমবারও ইন্ডিগো ৩২টি ফ্লাইট স্বল্প সময়ের নোটিসে বাতিল করে দেয়। -এনডিটিভি