সিরিয়ায় মার্কিন জোটের বিমান হামলায় শিশুসহ ৫০ বেসামরিক নিহত

সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ৫০ বেসামরিক নিহত হয়েছে। এদের মধ্যে ৭ জন শিশু আছে। ২৪ ঘন্টায় দেইর-আল-জর প্রদেশে এই হামলার ঘটনা ঘটে বলে গতকাল মঙ্গলবার কর্মকর্তারা জানিয়েছেন। কুর্দিশ যোদ্ধাদের সমর্থনে বাগোজ গ্রামে এই হামলা চালায় মার্কিন জোট। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, প্রদেশের বোগোজ শহরে আইএস জঙ্গিদের লক্ষ্য করেই ওই হামলা চালানো হয়। হামলা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মার্কিন জোট। - ডেইলি সাবাহ