মিরাজুল ইসলাম, লেখক:মিরাকল
১। ভারত উদ্ভাবিত কোভিড-১৯ এর ভ্যাকসিন কোনটি?
ক. কোভিশিল্ড খ. আবাদাল
গ. বারাকাত ঘ. কোভ্যাক্সিন
২। স্বাধীন বাংলাদেশকে পাকিস্তান স্বীকৃতি প্রদান করে কত সালে?
ক. ১৬ আগস্ট ১৯৭৫
খ. ১৬ ডিসেম্বর ১৯৭৪
গ. ২২ ফেব্রুয়ারি ১৯৭৪
ঘ. ২২ জানুয়ারি ১৯৭৪
৩। বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথম অংশগ্রহণ করে কত সালে?
ক. ১৯৮৬ খ. ১৯৮৮ গ. ১৯৮৯ ঘ. ১৯৯৮
৪। বর্তমানে বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি?
ক. বঙ্গবন্ধু সেতু খ. হার্ডিঞ্জ সেতু
গ. পদ্মা সেতু ঘ. রূপসা সেতু
৫। বর্তমানে কোন দেশ নিরাপত্তা পরিষদের সদস্য হবার দাবি করছে?
ক. ভারত খ. পাকিস্তান
গ. জাপান ঘ. ইরান
৬। জাতিসংঘ সনদ কোথায় স্বাক্ষরিত হয়?
ক. নিউইয়র্কে খ. সানফ্রান্সিসকোতে
গ. ওয়াশিংটন ডিসিতে ঘ. মালবরো হাউস
৭। অগদম কোন দুই দেশের মধ্যে বিতর্কিত অঞ্চল?
ক. চীন-ভারত
খ. বাংলাদেশ-মিয়ানমার
গ. আর্মেনিয়া-আজারবাইজান
ঘ. আফগানিস্তান-চীন
৮। ইরানের পরিবর্তিত নতুন মুদ্রার নাম কী?
ক. দুমান খ. তুমান
গ. রিয়াল ঘ. তুরান
৯। Cheakbook Diplomac কোন দেশের সাথে জড়িত?
ক. যুক্তরাষ্ট্র খ. রাশিয়া
গ. চীন ঘ. জার্মানি
১০। বাংলা একাডেমির পূর্বনাম কী?
ক. ঢাকা হাউস খ. বর্ধমান হাউস
গ. চামেলি হাউস ঘ. সাহিত্য ভবন
১১। বাংলাদেশ নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে কবে?
ক. ১৫ জুন ১৯৯৭ খ. ২৪ নভেম্বর ২০১১
গ. ২৬ জুন ২০০০ ঘ. ১ এপ্রিল ২০২১
১২। জো বাইডেন আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান যুদ্ধ অবসানের ঘোষণা দেন কবে?
ক. ২৯ ফেব্রুয়ারি ২০২১
খ. ১৮ ফেব্রুয়ারি ২০২১
গ. ১৪ এপ্রিল ২০২১
ঘ. ২১ মার্চ ২০২১
১৩। বৃটিশ ভারতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯২৩ খ. ১৯৪৬
ঘ. ১৯৪৮ ঘ. ১৯২১
১৪। ‘সাংহাই ফাইভ’ এর প্রধান উদ্দেশ্য কী?
ক. পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ
খ. সীমান্ত বিরোধ নিরসন
গ. সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠা
ঘ. প্রযুক্তি প্রভাব নিয়ন্ত্রণ
১৫। বিশ্বের কোন দেশ প্রথম কোভ্যাক্স প্রদত্ত ভ্যাকসিন লাভ করে?
ক. বাংলাদেশ খ. ভুটান গ. ঘানা ঘ. সুদান
১৬। সমপ্রতি পেগাসাস কেলেঙ্কারির সাথে জড়িত দেশ কোনটি?
ক. রাশিয়া খ. জর্ডান
গ. যুক্তরাষ্ট্র ঘ. ইসরায়েল
১৭। এমডিজি ও এসডিজি’র যথাক্রমে লক্ষ্য কয়টি?
ক. ৮ টি ও ১৭ টি খ. ১৭ টি ও ৮ টি
গ. ৮ টি ও ১৬ টি ঘ. ১৭ টি ১০ টি
১৮। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সুরকার কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. বিহারী লাল চক্রবর্তী
গ. গগন হরকরা ঘ. একটিও নয়
১৯। বিশ্ব আর্চারির ৫১তম আসর কোথায় অনুষ্ঠিত হয়?
ক. ইয়াঙ্কটন , যুক্তরাষ্ট্র খ. বন, জার্মানি
গ. লন্ডন, যুক্তরাজ্য ঘ. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
২০। দুবলারচর কোথায় অবস্থিত?
ক. সুন্দরবনের উত্তরে খ. সুন্দরবনের দক্ষিণে
গ. সুন্দরবনের পূর্বে ঘ. সুন্দরবনের পশ্চিমে
উত্তর:১। ঘ ২। গ ৩। খ ৪। ক ৫। ক ৬। খ ৭। গ ৮। খ ৯। গ ১০। খ ১১। ঘ ১২। গ ১৩। খ ১৪। খ ১৫। গ ১৬। ঘ ১৭। ক
১৮। ক ১৯। ক ২০। খ
মতামত: ০১৭১৪৭০৫৭২৭