বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা আরো খারাপ হচ্ছে

 

করোনার ধাক্কা কাটিয়ে যখন বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা করা হচ্ছে সে সময় সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থা নিয়ে নতুন উত্কণ্ঠা দেখা দিয়েছে। সিএনএন এর এক সংবাদে বলা হয়েছে, কম্পিউটারের চিপ সংকট, বন্দরগুলোতে পণ্যের জট সেইসঙ্গে ট্রাক পরিচালনায় শ্রমিক না পাওয়ায় সরবরাহ ব্যবস্থা আরো জটিল হয়ে দাঁড়াচ্ছে। মুডিসের বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি এখন এমন যে অর্থনীতি ঘুড়ে দাঁড়ানোর আগেই পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে। এরই মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির পুর্বাভাস শূন্য দশমিক ১ শতাংশ কমিয়ে নির্ধারণ করেছে। এখন আশঙ্কা করা হচ্ছে, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার এই সংকটের ফলে নিত্য পণ্যের দাম বেড়ে যাবে। মুডিসের বিশ্লেষণে বলা হয়েছে, উন্নত অনেক দেশে এখন ট্রাক ড্রাইভার সংকট। জ্বালানির সংকট বড় হয়ে দেখা দিয়েছে। বহু শিল্পকারখানা এখন সরবরাহ সংকটে পড়েছে। ফলে উত্পাদন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে।