বাগেরহাট থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী

বাগেরহাট প্রতিনিধি

নানা আয়োজনে বাগেরহাটের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন ‘বাগেরহাট থিয়েটার’-এর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে তিন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। শুক্রবার শহরের শহিদ মিনার সড়কের বাগেরহাট থিয়েটার কার্যালয়ের সামনে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপচার্য ড. অধ্যাপক মাহমুদ হোসেন, সাহিত্যিক ও ছোট গল্পকার প্রশান্ত মৃধা, বাগেরহাট থিয়েটারের সাংগঠনিক সম্পাদক শেখ আজমল হোসেন, নাট্য অভিনেতা এবং বাগেরহাট থিয়েটারের প্রধান নির্দেশক নিয়াজ মো. তারিক।