কর্ণফুলীতে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলমের ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার শাহমীরপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঐ ঘটনায় চেয়ারম্যান দিদারসহ তিন জন আহত হয়েছে। ইউপি চেয়ারম্যান দিদার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সহসভাপতি দায়িত্বে রয়েছেন। বর্তমানে তিনি চমেক হাসপাতালে ভর্তি রয়েছেন।  এ প্রসঙ্গে কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, ইউপি চেয়ারম্যানের ওপর কারা হামলা চালিয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া না গেলেও নির্বাচন কেন্দ্রিক প্রতিপক্ষরা এ ঘটনার সাথে জড়িত বলে আমাদের ধারণা। তাই সন্দেহভাজন আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করেছি।