আর-রেটেড কমেডি সিনেমায় লরেন্স

 

 

g বিনোদন ডেস্ক

 

জিন স্টুপনিটস্কির নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন হলিউড তারকা জেনিফার লরেন্স। ‘নো হার্ড ফিলিংস’ শিরোনামের আর-রেটেড কমেডি ঘরানার এই সিনেমাটি আগমী প্রজন্মের গল্পে নির্মিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন লরেন্স। এরইমধ্যে লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মন্টাক, এনওয়াইতে ‘নো হার্ড ফিলিংস’ নির্মাণের জন্য সেট করা হয়েছে। সিনেমাটি প্রযোজনা করবেন অ্যালেক্স সাক্স, মার্ক প্রোভিসিয়েরো, নাওমি ওডেনকার্ক, লরেন্স ও জাস্টিন পোলস্কি এবং পরিচালনার পাশাপাশি জোয়ান ফিলিপসের সঙ্গে সিনেমাটির চিত্রনাট্য লিখবেন জিন স্টুপনিটস্কি। যদি ‘গুড বয়েজ’ সিনেমার জন্য বেশ প্রশংসিত হয়েছিলেন।

উল্লেখ্য, ১৯৮৩ সালে টম ক্রুজ অভিনীত সিনেমা ‘রিস্কি বিজনেস’ এবং ক্যামেরন ডিয়াজ অভিনীত ‘ব্যাড টিচার’-এর মতো এই সিনেমাটিকে আর-রেটেড কমেডি হিসেবে অভিহিত করা হয়েছে। তবে ফিল্ম কোম্পানি প্রকল্পের এ ধরনের কাজ অন্যান্য শীর্ষ স্টুডিও এবং স্ট্রিমিং প্লাটফর্মের মাঝে প্রতিযোগিতা বাড়াচ্ছে বলে জানা গেছে।

এদিকে জেনিফার লরেন্স অ্যাডাম ম্যাককে পরিচালিত নেটফ্লিক্সের একটি সিরিজে ‘মব গার্ল’ চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছেন। যার ফলশ্রুতিতে তিনি নির্মাতা পাওলো সোরেন্তিনোর সঙ্গেও কাজ করবেন বলে জানা গেছে। এছাড়া অস্কার বিজয়ী তারকা ম্যাককের ‘ব্যাড ব্লাড’-এ লরেন্সের দেখা মিলবে। এতে তিনি থেরানোসের প্রতিষ্ঠাতা এলিজাবেথ হোমসের চরিত্রে অভিনয় করবেন।