নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিস্ফোরক মামলার আসামি পৌর মেয়র কাদের মির্জার এক অনুসারীসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার ভিন্ন ভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো—বিস্ফোরক দ্রব্য আইনে এজাহারভুক্ত আসামি চরকাঁঁকড়া ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ সাহাব উদ্দিনের ছেলে আরমান হোসেন নীরব, ২ নম্বর ওয়ার্ডের আবদুস সাত্তারের ছেলে দেলোয়ার হোসেন, একই এলাকার আবু নাছেরের ছেলে ইব্রাহিম হোসেন ও ৪ নম্বর ওয়ার্ডের আবদুস সাত্তারের ছেলে মোবারক হোসেন ফিরোজ। আরমান হোসেন নীরব বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী বলে জানা যায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাদের আটকের বিষয় নিশ্চিত করে বলেন, বিচারিক আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।