সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি এলাকার এইচকেজি স্টিল মিলের শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ কর্মসূচি পালন করে শ্রমিকরা। দুই মাসের বকেয়া বেতন ও প্রতি মাসে ওভারটাইম পরিশোধসহ শ্রমিক ছাঁটাই, নির্যাতন, শ্রমিকদের উপর অত্যাচার বন্ধের দাবিতে শ্রমিকরা এ মানববন্ধন করে।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সেলিম মাহমুদ, সোনারগাঁও থানা বাসদের সমন্বয়ক বেলায়েত হোসেন, কাঁচপুর শিল্পনগরী গার্মেন্ট শ্রমিক সহসভাপতি আনোয়ার খান প্রমুখ। মানববন্ধন বক্তরা বলেন, শ্রমিকদের ন্যায় অধিকার দিতে হবে। তাদের সব পাওনা পরিশোধসহ শ্রমিক ছাঁটাই, নির্যাতন, শ্রমিকদের ওপর অত্যাচার বন্ধ করতে হবে। অবিলম্বে এগুলো না মানলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।