ইত্তেফাক রিপোর্ট
ইউনিভার্সিটি প্রেস লিমিটেড—ইউপিএল থেকে প্রকাশিত হলো অর্থনীতিবিষয়ক বই ‘নিউলিবারেল ডেভেলপমন্টে ইন বাংলাদেশ : পিপল ইন মার্জিনস’। বইটি সম্পাদনা করেছেন মোহাম্মদ তানজিমুদ্দিন খান ও মোহাম্মদ সাজ্জাদুর রহমান। এ উপলক্ষ্যে গতকাল শুক্রবার বিকালে ফার্মগেটে ইউপিএল কার্যালয়ে বইটির প্রকাশনা অনুষ্ঠান ও বইটি নিয়ে আলোচনার আয়োজন করা হয়।
ইউপিএল ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের মহাপরিচালক ড. বিনায়ক সেন, নিউ এইজের সম্পাদক নুরুল কবীর, অধ্যাপক ড. সালাউদ্দিন এম আনিসুজ্জামান, অধ্যাপক এম এম আকাশ, অধ্যাপক স্বপন আদনান, অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর প্রমুখ।
উপস্থিত ছিলেন বইয়ের সম্পাদক মোহাম্মদ তানজিমুদ্দিন খান ও মোহাম্মদ সাজ্জাদুর রহমান। অতিথিদের অনেকে ভার্চুয়ালি আলোচনায় অংশ নেন।