দ্বাদশ শ্রেণির হিসাববিজ্ঞান প্রস্তুতি

হেমায়েত উদ্দিন, সহকারী অধ্যাপক

ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

 

১। শেয়ার ক্রয় নগদ প্রবাহ বিবরণীর কোন কার্যক্রমে অন্তর্ভুক্ত হবে?

ক) পরিচালন কার্যক্রম   

খ) বিনিয়োগ কার্যক্রম

গ) আর্থিক কার্যক্রম

ঘ) কোন কার্যক্রমে যাবেনা

খ) বিনিয়োগ কার্যক্রম

২। মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে গণ্য—

i.আইনজীবীদের ফার্ম

ii.প্রকৌশলীদের ফার্ম

iii.চার্টার্ড একাউন্টস্ ফার্ম

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                    খ) i ও iii   

গ) ii ও iii                  ঘ) i, ii ও iii

ঘ) i, ii ও iii

৩। ১,০০,০০০ টাকার শেয়ার মূলধন ইস্যুর মাধ্যমে একটি যন্ত্রপাতি ক্রয় করা হলে, নগদ প্রবাহ বিবরণীর কোন কার্যক্রমে অন্তর্ভুক্ত হবে?

ক) পরিচালন কার্যক্রম   

খ) বিনিয়োগ কার্যক্রম

গ) আর্থিক কার্যক্রম

ঘ) কোনো কার্যক্রমে যাবে না

ঘ) কোনো কার্যক্রমে যাবে না

৪। আয়-ব্যয় বিবরণীতে দেখাতে হয় না—

i.আজীবন সভ্যের চাঁদা

ii.উইলকৃত ধনদৌলত

iii. পুরাতন খবরের কাগজ বিক্রয়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                    খ) i ও iii   

গ) ii ও iii                  ঘ) i, ii ও iii

ক) i ও ii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও:

রায়হান এন্ড সন্স লি. প্রতিটি ২০ টাকা মূল্যের ২,০০,০০০ শেয়ার অনুমোদন করে। এর মধ্যে ৭৫% শেয়ার ২০% অবহারে জনগণের উদ্দেশ্যে ইস্যু করে। ইস্যুকৃত শেয়ার অপেক্ষা ৫০% অতিরিক্ত আবেদন পেল।

৫। রায়হান এন্ড সন্স লি. এর শেয়ার অবহার কত?

ক) ৩,০০,০০০ টাকা  খ) ৪,০০,০০০ টাকা

গ) ৫,০০,০০০ টাকা   ঘ) ৬,০০,০০০ টাকা

ঘ) ৬,০০,০০০ টাকা

৬। রায়হান এন্ড সন্স লি. এর আদায়কৃত শেয়ার মূলধনের পরিমাণ কত?

ক) ৩০,০০,০০০ টাকা

খ) ৩৬,০০,০০০ টাকা

গ) ৪০,০০,০০০ টাকা 

ঘ) ৪৫,০০,০০০ টাকা

ক) ৩০,০০,০০০ টাকা 

৭। কোম্পানি আইনের সর্বোচ্চ অবহারের হার কত?

ক) ৮%  খ) ১০% গ) ১২%   ঘ) ১৫%

খ) ১০%

৮। চুক্তিতে উল্লেখ না থাকলে ঋণের উপর কত % হারে সুদ ধার্য করতে হয়?

ক) ৫%  খ) ৬% গ) ৮%  ঘ) ১০%

খ) ৬%

৯। আচরণের ভিত্তিতে ব্যয় কত প্রকার?

ক) ২   খ) ৩   গ) ৪   ঘ) ৫

খ) ৩

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও:

হাশেম ও কাশেম একটি অংশীদারী কারবারের দুজন অংশীদার। তাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ যথাক্রমে ৫০,০০০ টাকা ও ৬০,০০০ টাকা। তারা মূলধন ও উত্তোলনের উপর ১০% হারে সুদ পায়। সারা বছর প্রত্যেকের উত্তোলনের পরিমাণ ১০,০০০ টাকা। লাভ লোকসান বণ্টনের অনুপাত ৩:২। সারা বছর নিট মুনাফার পরিমাণ ১,০০,০০০ টাকা, হাশেমের বার্ষিক বেতন ১২,০০০ টাকা।

১০। হাশেমের বণ্টনকৃত মুনাফার পরিমাণ কত?

ক) ৩০,৪০০ টাকা        খ) ৬০,০০০ টাকা

গ) ৪৫,৬০০ টাকা        ঘ) ৪০,০০০ টাকা

গ) ৪৫,৬০০ টাকা

১১। অংশীদারী কারবারের প্রধানবৈশিষ্ট্য কি?

ক) একজন সদস্য খ) একাধিক সদস্য

গ মূলধন নির্ধারিত গ) সীমাহীন মূলধন

খ) একাধিক সদস্য