বরিশালে বিএনপির সহযোগী সংগঠনের বিক্ষোভ সমাবেশ

g বরিশাল অফিস

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং বিএনপি কেন্দ্রিয় কমিটির সদস্য রাজিব আহসানসহ সব কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলা ও মহানগর বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল শনিবার দুপুর ১২টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা (উত্তর) যুবদলের সাধারণ সম্পাদক এ এইচ তসলিম উদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা (দক্ষিণ) বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সহসভাপতি মনিরুজ্জামান ফারুক ও যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাহিদুল কবির জাহিদ। বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টু ও মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনিসহ অন্যরা। বিক্ষোভ সমাবেশে বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং বিএনপি কেন্দ্রিয় কমিটির সদস্য রাজিব আহসানসহ সব কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।