চলনবিলে সাপের কামড়ে শিশুর মৃত্যু

সিংড়া (নাটোর) সংবাদদাতা

নাটোরের সিংড়ায় চলনবিলের প্রত্যন্ত এলাকার কাউয়াটিকরি গ্রামে শুক্রবার সন্ধ্যায় সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম হুমায়রা (৪)। সে ঐ গ্রামের সাইদুর রহমান মৃধার মেয়ে।

হুমায়রা শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে সাপে কামড় দেয়। পরে তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করে। ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।