সামজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল হওয়া নায়ক শাকিব খানের শুটিং দেখতে নিয়ে না যাওয়ায় স্বামীর ওপর অভিমানে আত্মহত্যার চেষ্টা চালানো সেই অভিমানী গৃহবধূ সুমাইয়াকে অবশেষে নায়ক শাকিব খানের সঙ্গে সাক্ষাত্ করানো হয়।
গত শুক্রবার বিকালে শকিবের অনুরোধে সংসদ সদস্য মির্জা আজমের ছোট ভাই মির্জা সোহেলের মাধ্যমে সুমাইয়াকে দেখার ব্যবস্থা করান। এ সময় গলুই ছবির পরিচালক এস এ হক অলিক, অভিনেতা আজিজুল হাকিম, সুমইয়ার স্বামী ইয়াছিনসহ শুটিং স্পটের লোকজন উপস্থিত ছিলেন। এ সময় সুমাইয়া নায়ক শাকিব কে দেখে আবেগে আপ্লত হয়ে পড়েন। তিনি ২০ মিনিট তার সঙ্গে কথা ও ছবির শুটিং দেখেন।
উল্লেখ্য,গত সোমবার (১১ অক্টোবর) বিকালে উপজেলার গুনারীতলা ইউনিয়নের বাকুরগ্রামের ইয়াসিনের স্ত্রী শাকিবের শুটিং দেখতে যাওয়ার বায়না ধরেন। কিন্তু স্বামী অসুস্থ থাকায় সেদিন নিয়ে যেতে না পারায় উভয়ের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। কিছুক্ষণ পর গৃহবধূ সুমাইয়া ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। বিষয়টি টের পেয়ে তার স্বামী দরজা ভেঙে তাকে ঝুলানো অবস্থায় মাটিতে নামান। এই ঘটনা সামজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় অবশেষে নায়ক শাকিব খান ও পরিচালক এস এ হক অলিক বিষয়টিকে গুরুত্ব দিয়ে অবেশেষে ঐ অভিমানী গৃহবধূকে সাক্ষাতের ব্যবস্থা করেন।