অসুস্থ বিল ক্লিনটনের স্বাস্থ্যের খোঁজ নিলেন জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে ফোনে কথা বলেছেন। বিল ক্লিনটন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। শুক্রবার তাদের দুজনের মধ্যে ফোনালাপ হয় বলে প্রেসিডেন্ট বাইডেন জানিয়েছেন। কানেকটিকাটে সাংবাদিকদের বাইডেন জানান, তিনি বিল ক্লিনটনের সঙ্গে কথা বলেছেন এবং কেমন আছেন তা দেখেছেন। বিল ক্লিনটনের অবস্থা গুরুতর নয়, তিনি ভাল আছেন এবং আশা করি তিনি শিগগরিই হাসপাতাল থেকে ছাড়া পাবেন। একটি সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন সামনের নির্বাচন এবং ভার্জিনিয়ার গভর্নর নির্বাচন নিয়ে আলোচনা করেছেন। -সিএনএন