ফের আমদানি রপ্তানি শুরু হিলি বন্দরে

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে এই কার্যক্রম শুরু হয়। বন্দরের বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশন হিলি স্থলবন্দর দিয়ে ১১-১৬ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানিসহ সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এর ফলে ছয় দিন এই বন্দরের মাধ্যমে পণ্য আনা-নেওয়া বন্ধ থাকে। রবিবার সকালে ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশ করে।