দর হারানোর শীর্ষে ওরিয়ন ফার্মা

ইত্তেফাক রিপোর্ট

সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৮৭টির বা ৭৬ দশমিক ৩৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস বৃহস্পতিবার ওরিয়ন ফার্মার শেয়ারের ক্লোজিং দর ছিল ১১৫ দশমিক ২০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ১০৪ দশমিক ২০ টাকায়। অর্থাত্ কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা বা ৯ দশমিক ৫৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে ওরিয়ন ফার্মা ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে টপটেন লুজা তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইন্দো-বাংলা ফার্মার ৮ দশমিক ৮৭ শতাংশ, ইমাম বাটনের ৮ দশমিক ৪৭ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৮ দশমিক ০২ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ৭ দশমিক ৭৯ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ৭ দশমিক ৬৯ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৭ দশমিক ৩০ শতাংশ, জিপিএইচ ইস্পাতের ৭ দশমিক ২৬ শতাংশ, ফুওয়াং সিরামিকের ৭ দশমিক ১৭ শতাংশ এবং জিবিবি পাওয়ারের শেয়ার দর ৭ দশমিক ০৯ শতাংশ কমেছে।