আইসিজিএবির নতুন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত

 

দি  ইনস্টিটিউট অব সার্টিফাইড জেনারেল অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশ (আইসিজিএবি)-এর গভর্নিং কাউন্সিল সিজিএ মুহাম্মদ মামুনুর রশিদ এফসিজিএ-কে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে। এছাড়া সিজিএ শেখ মনোয়ার হোসেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। গভর্নিং কাউন্সিলের বিদায়ী প্রেসিডেন্ট সিজিএ জহিরুল কাইয়ুম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সিজিএ আবু নঈম মো. খসরুসহ সব কাউন্সিল সদস্যরা নতুন নির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানান। —প্রেস বিজ্ঞপ্তি