রাজধানীর বাড্ডায় ডাকাতির প্রস্তুতিকালে ছয় জনকে গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—সাগর হোসেন, রাকিব, সাব্বির আহমেদ, ইউসুফ ও রাসেল মিয়া। অপর গ্রেফতারকৃত অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার নাম প্রকাশ করেনি পুলিশ। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে দুইটি চাপাতি, দুইটি ছুরি, একটি দা, একটি প্লাস ও তিনটি রড জব্দ করা হয়েছে। গতকাল এ তথ্য জানিয়েছেন বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) মো. নুর আলম মাসুম সিদ্দিকী। তিনি বলেন, আমরা শনিবার মধ্যরাতে খবর পেয়ে পূর্ব বাড্ডায় আইসিএল মাঠের সামনে থেকে দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করি।