তাইওয়ান প্রণালীতে যুক্তরাষ্ট্র এবং কানাডার যুদ্ধজাহাজ চলাচল করেছে। গতকাল রবিবার মার্কিন সেনাবাহিনী জানায়, গত সপ্তাহে জাহাজ দুটি এই প্রণালী অতিক্রম করে। মার্কিন সেনাবাহিনী আরলেই বার্ক-ক্লাস গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ডেউয়ি পাঠায় তাইওয়ান প্রণালীতে। আর কানাডার ফ্রিগেট এইচএমসিএস উইনিপিগকে পাঠানো হয়েছিল ওই জলসীমায়। গত বৃহস্পতিবার ও শুক্রবার নৌযান দুটি তাইওয়ান প্রণালীতে চলাচল করে। চীন এই পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছে, জাহাজ দুটির চলাচল শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। -আলজাজিরা