তথ্যপ্রযুক্তি ডেস্ক
‘শেখ রাসেল দিবস ২০২১’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), বিডিওএসএন এবং সিএসএল এর যৌথ আয়োজনে দিনব্যপী ‘শেখ রাসেল দিবস স্ক্র্যাচ কর্মশালা’ অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তফা জব্বার, বিসিএস-এর সভাপতি শাহিদ-উল-মুনীর, বিসিএসের যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদ আল বিরুনী সুজন, বিডিওএসএন-এর সাধারণ সম্পাদক মুনির হাসান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। কর্মশালার উদ্বোধন করে মন্ত্রী শেখ রাসেল দিবসে স্ক্র্যাচ কর্মশালা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যমাত্রা অর্জনে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে একটি দক্ষ জাতি গড়ার উদ্দেশ্যে বাংলাদেশে স্কুল পর্যায় থেকে প্রোগ্রামিং শেখার চল শুরু হয়েছে। কিন্তু প্রোগ্রামিং এর ভাষা স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সহজবোধ্য না হওয়ায় বাংলায় প্রোগ্রামিং শিক্ষা দেয়ার চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক । কম্পিউটার সার্ভিসেস লিমিটেড এর সহযোগিতায় প্রোগ্রামিং ভাষা স্ক্র্যাচকে বাংলা ভাষায় লোকালাইজ (অনুবাদ) করার কাজ করেছে বিডিওএসএন যার ফলস্বরূপ Scratch.mit.edu ওয়েবসাইটে বাংলা ভাষা যুক্ত করা হয়েছে। দেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রোগ্রামিং চর্চাকে জনপ্রিয় এবং সহজতর করে তোলার লক্ষ্যে স্ক্র্যাচ প্রোগ্রামিং ভাষাকে বাংলায় ভাষান্তর করার সুফল পাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে সকল পর্যায়ের প্রযুক্তি প্রেমীরা। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের সাথে স্ক্র্যাচের পরিচিতি ঘটাতেই আজ সারাদিনব্যাপী স্ক্র্যাচ কর্মশালার আয়োজন করা হয়েছে।
৩য় থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থীরা এই কর্মশালায় অংশ নিয়েছে। কোন রকম আবেদন ফি ছাড়াই এই কর্মশালায় অংশ নিতে পেরেছে। সর্বমোট ৪টি স্লটে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।