সাবরিনার ‘দিল্লি কা লাড্ডু’

 

শিগগিরই বেশ কয়েকটি নতুন গান নিয়ে দর্শক-শ্রোতাদের সামনে আসছেন কণ্ঠশিল্পী সাবরিনা বশির। সেই তালিকার ‘দিল্লি কা লাড্ডু’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওর কাজ এরইমধ্যে শেষ হয়েছে। এতে মডেল হয়েছেন সাবরিনা বশির ও আশিক চৌধুরী। গানটি আগামী ৩০ অক্টোবর শিল্পীর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

নিজের নতুন গান প্রসঙ্গে সাবরিনা বশির বলেন, ‘গানের প্রতি ভালোবাসা থেকেই সংগীত জগতে এসেছি। এরইমধ্যে বেশ কিছু গান দর্শকদের উপহার দিয়েছি। তাদের প্রতিক্রিয়াও বেশ ভালো ছিল। আশা করছি আমার নতুন এই গানটিও সবার ভালো লাগবে।’

উল্লেখ্য, এরইমধ্যে আসিফ আকবর, তাহসান, কাজী শুভ ও পথিক হাসানসহ জনপ্রিয় বেশ কয়েকজন শিল্পীর সঙ্গে গাওয়া তার বেশকিছু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে।