কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
সিলেটগামী আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫০) এক জনের মৃত্যু হয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলক্রসিং এলাকায় রবিবার রাত সাড়ে ৮টায় আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঐ ব্যক্তির মৃত্যু হয়। শমশেরনগর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার উত্তম কুমার দেব জানান, শমশেরনগর রেলক্রসিং এলাকায় সিলেটগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস টেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে, লোকটি মানসিক রোগী ছিল।