জেসিআই ঢাকা কসমোপলিটপনের তৃতীয় জিএমএম সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সভায় জেসিআই ঢাকা কসমোপলিটনের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে আগামী তিন মাসের জেসিআইয়ের কার্যক্রম ও পরিকল্পনা গ্রহণ করা হয়। একসঙ্গে জেসিআই ঢাকা কসমোপলিটন অ্যাঞ্জেল ফান্ডিংয়ের ওপর একটি সেমিনারের আয়োজন করে, যা উদ্যোক্তাদের নতুন বিজনেস শুরু করার ক্ষেত্রে ফান্ডিংয়ের বিভিন্ন সমস্যা এবং তার সমাধানের ওপর আলোচনা করা হয়।
সেমিনারের রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জাওয়াদ ইউসুফ, অ্যাঞ্জেল ফান্ডিং বাংলাদেশ। জেসিআই বাংলাদেশ একই সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করে আমরাই কিংবদন্তি ফাউন্ডেশন, সুকর্মা ফাউন্ডেশন, প্রতিধ্বনি, অ্যাঞ্জেল ফান্ডিং বাংলাদেশ মূলত সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর এবং তরুণ সমাজকে দক্ষ উপযোগী করে তোলার জন্যই এই সমঝোতা স্মারকের উদ্দেশ্য। এ সময় সংশ্লিষ্ট অরগানাইজেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা কসমোপলিটনের প্রেসিডেন্ট সাইফ উদ্দৌলা, জাতীয় ভাইস প্রেসিডেন্ট মাহমুদ উন নবী প্রিন্স, জাতীয় মহাসচিব মিসেস রুমানা চৌধুরী এবং জাতীয় ভাইস প্রেসিডেন্ট আকিফ মাহির। —প্রেস বিজ্ঞপ্তি