আগামী এপ্রিলে সাফের নির্বাচন হবে ঢাকায়। মালদ্বীপে শনিবার রাতে সাফের কংগ্রেসে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। মালদ্বীপ থেকে ফোনে জানিয়েছেন এপ্রিলে সাফের নির্বাচন ছাড়াও ডিসেম্বরের মাঝামাঝি সময়ে অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপ হবে কক্সবাজারে। তারিখ নির্ধারণ হবে ঢাকায়।
সাফের কংগ্রেসে নির্ধারণ হয়েছে আগামী বছর সাফ চ্যাম্পিয়নশিপের ১৪তম আসর হবে। কিন্তু কোথায় হবে সেটি চূড়ান্ত হয়নি। কারণ পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে। আনোয়ারুল হক হেলাল জানিয়েছেন নেপাল এবং শ্রীলঙ্কা আয়োজক হতে চায়। আনোয়ারুল হক হেলাল জানিয়েছেন সাফ এবার একাধিক টুর্নামেন্ট আয়োজন করবে। কারণ সাফের হাতে বাজেট আছে। করোনায় খেলা হয়নি। ২০২০ এবং ২০২১ সালের বাজেট রয়ে গেছে।