ঢাকার জেলা ও দায়রা জজ হাবিবুর রহমান

ঢাকার জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগ পেয়েছেন আইন ও বিচার বিভাগের যুগ্মসচিব এ এইচ এম হাবিবুর রহমান ভুঁইয়া। গতকাল সোমবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিম্নোক্ত পদে ও কর্মস্থলে নিয়োগ/বদলি করা হলো।

ঢাকার জেলা ও দায়রা জজ শওকত আলী চৌধুরী গত ৫ অক্টোবর অবসরে যান। শওকত আলী চৌধুরী গত বছরের ৬ জুলাই ঢাকার জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি টাঙ্গাইলের জেলা জজ হিসেবে কর্মরত ছিলেন।