উত্তরপ্রদেশে আদালতে ঢুকে আইনজীবীকে গুলি করে হত্যা

গতকাল সোমবার সকালে আদালতের ভিতরে ঢুকে গুলি চালিয়ে খুন করা হলো এক আইনজীবীকে। চাঞ্চল্যকর এই খুনের ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলা আদালতে। মৃত আইনজীবীর নাম ভূপেন্দ্র সিং। গতকাল সকাল পৌনে ১২টা নাগাদ জেলা আদালতের তিনতলায় তার দেহ উদ্ধার হয়। মৃতদেহের পাশেই পড়েছিল একটি দেশি পিস্তল। কে বা কারা এবং কেন আইনজীবী ভূপেন্দ্র সিংকে খুন করেছে তা এখনো জানা যায়নি। আঁততায়ীর খোঁজ পেতে জেলা আদালতের লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। -কলকাতা২৪ ডটকম