যুক্তরাষ্ট্রের ১৭ ধর্মপ্রচারক অপহরণের ঘটনায় দেশটির একটি গ্যাং জড়িত বলে জানিয়েছেন হাইতির কর্মকর্তারা। ‘ফোর হান্ড্রেড মোয়াজো’ নামে গ্যাংটি গত এপ্রিলে এক ক্যাথলিক যাজককেও অপহরণ করেছিল। গত শনিবার এতিমখানা পরিদর্শন শেষে ফেরার পথে রাজধানী পোর্ট অব প্রিন্সের বাইরে থেকে তাদের অপহরণ করা হয়। চলতি বছরের জুলাইয়ে হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসি খুন হওয়ার পর থেকেই বেড়েছে অপহরণের ঘটনা। অপহরণচক্রের হাত থেকে রক্ষা পাচ্ছে না স্থানীয় ও বিদেশি কেউই। -আলজাজিরা