হিসাব বিজ্ঞান
নির্মল ইন্দু সরকার, প্রভাষক, সেন্ট গ্রেগরি হাইস্কুল ও কলেজ, ঢাকা
৫। জনাব সুমন্ত আসলামের হিসাব বই থেকে নিম্নোক্ত ঘটনাগুলো নেওয়া হয়েছে:
জানু ১ জনাব সুমন্ত আসলাম নগদ ৫০,০০০ টাকা, আসবাবপত্র ৩০,০০০ টাকা এবং ব্যাংক থেকে ৬০,০০০ টাকা ঋণ নিয়ে ব্যবসায় শুরু করেন।
”৫ ৪০,০০০ টাকার পণ্য বাকিতে ক্রয় করা হয়।
”১০ পণ্য বিক্রয় ৮০,০০০ টাকা (৬০% নগদে এবং ৪% চেকে)
”১৫ মালিকের বড় মেয়ের জীবন বিমার প্রিমিয়াম বাবদ পরিশোধ ১০,০০০ টাকা।
”২০ ১০,০০০ টাকা বেতনের একজন কর্মচারীকে নিয়োগ দিলেন।
”৩০ আসবাবপত্রের বার্ষিক ১০% অবচয় ধার্য করা হলো।
”৩১ ফেব্রুয়ারি ১০ তারিখে ২০,০০০ টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান।
ক. লেনদেন নয় এমন ঘটনাগুলো চিহ্নিত কর।
খ. ১, ৫, ১০ এবং ৩০ তারিখের লেনদেনগুলোর জাবেদা লিখ।
গ. নগদান হিসাব ও বিক্রয় হিসাব প্রস্তুত কর ।
৬। জনাব দিলরুবা জাহান একজন মার্চেন্ডাইজিং ব্যবসায়ী। তিনি ২০১৬ সালে ১ জানুয়ারি তারিখে নগদ ১০,০০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন। জানুয়ারি মাসে তার ব্যবসায়ের সম্পাদিত লেনদেনগুলো নিম্নরূপ:
জানু.৩ সালসাবিল ট্রেডার্স থেকে বাকিতে পণ্য ক্রয় ৬০,০০০ টাকা।
”৭ নগদে পণ্য বিক্রয় ৪০,০০০ টাকা (ক্রয়মূল্য ২৫,০০০ টাকা)।
”১০ সাফিন এন্টারপ্রাইজের নিকট ধারে বিক্রয় ৪০,০০০ টাকা (ক্রয়মূল্য ২০,০০০ টাকা)।
”২০ সালসাবিল ট্রেডার্সকে পণ্য ফেরত ২,০০০ টাকা।
”২৫৩% বাট্টাসাপেক্ষে সালসাবিল ট্রেডার্সকে তিন-চতুর্থাংশ পরিশোধ।
”৩০ সাফিন এন্টারপ্রাইজ থেকে ৪% বাট্টা পরবর্তী আদায় ১৯,২০০ টাকা।
”৩১ অনাদায়ি পাওনা পরিমাণ ১,০০০ টাকা।
ক. জানুয়ারিতে জনাব দিলরুবা জাহানের নিট ক্রয় এবং নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় কর ।
খ. লেনদেনগুলো টেব্যুলার সানী তৈরি কর।
গ. জানুয়ারির সমাপ্তিতে জনাব দিলরুবা জাহানের আয় বিবরণী তৈরি কর।
৭। জনাব রাউফ ঢাকার কাওরান বাজারের একজন পাইকারী ব্যবসায়ী। তিনি ২০১৬ সালের ১ মার্চ তারিখে নগদ ১০,০০,০০০ টাকা এবং ব্যাংক থেকে ২০,০০,০০০ টাকা ঋণ নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। মার্চ মাসে তার ব্যবসায়ে সম্পাদিত লেনদেনগুলো নিম্নরূপ:
মার্চ ৩ তানিশা ট্রেডার্সের নিকট হতে ধারে পণ্য ক্রয় ৫,০০,০০০ টাকা।
”৮ সাফিন ট্রেডার্সের নিকট ধারে পণ্য বিক্রয় ৩,৫০,০০০ টাকা।
”১২ নগদে ও চেকে পণ্য ক্রয় যথাক্রমে ১, ৫০,০০০ টাকা ও ২,০০,০০০ টাকা।
”১৬ নিম্নমানের জন্য সাফিন ট্রেডার্স ২০,০০০ টাকার পণ্য ফেরত পাঠায়।
”২০ নগদে পণ্য বিক্রয় ৬,০০,০০০ টাকা।
”২৫ তানিশা ট্রেডার্সকে ২% বাট্টা সাপেক্ষে অর্ধেক টাকা পরিশোধ।
”২৮ ৩% বাট্টার বিনিময়ে সাফিন ট্রেডার্স থেকে সম্পূর্ণ টাকা পাওয়া গেল।
”৩০ ব্যাংক হতে উত্তোলন ৫০,০০০ টাকা।
ক. জনাব রাউফ এর ব্যবসায়ের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কর।
খ. মার্চ মাসের ৩, ৮, ২৫ ও ২৮ তারিখের লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও।
গ. জনাব রাউফ এর নগদান বই প্রস্তুত কর ।
৮। মি. সৈকত একজন ব্যবসায়ী। তার হিসাবপত্রের আলোকে ২০১৬ সালের জুন মাসের লেনদেনগুলোর কয়েকটি নির্বাচন করা হয়েছে। হিসাবচক্রের মৌলিক ধাপ প্রমাণের জন্য নির্বাচিত লেনদেনগুলো নিম্নরূপ:
২০১৬, জুন-১ নগদ মূলদন সংযোজন ৩,০০,০০০ টাকা।
”-৬ মাল ক্রয় বাকিতে ১,৬০,০০০ টাকা।
”-১২ মাল বিক্রয় বাকিতে ২,০০,০০০ টাকা।
”-২৫ অফিস ভাড়া চেকের মাধ্যমে পরিশোধ ৩০,০০০ টাকা।
ক. মি. সৈকত এর উল্লিখিত লেনদেনগুলোর জাবেদা দাও।
খ. ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে সংশ্লিষ্ট হিসাবগুলোর খতিয়ান উদ্বৃত্ত দেখাও।
গ. ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের রেওয়ামিল উপস্থাপন কর।